সর্বশেষ

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, কয়েকজন বাংলাদেশি আটক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৭
সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, কয়েকজন বাংলাদেশি আটক
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনুমতি ছাড়া সভা-সমাবেশ আয়োজনের অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

 

বুধবার রাতে দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য প্রচারের অভিযোগও পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের কারণে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।  

 

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলার জন্য প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  

 

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক আলোচনা ও প্রচারণা বেড়েছে। তবে সৌদি আরবের মতো দেশে রাজনৈতিক কর্মকাণ্ড অনুমতি ছাড়া পরিচালনা করা আইনবিরুদ্ধ।

সব খবর

আরও পড়ুন

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

লাহোরে বসন্ত উৎসবের উচ্ছ্বাস, তিন দিনে ৫৪ কোটি রুপির ঘুড়ি বিক্রি

লাহোরে বসন্ত উৎসবের উচ্ছ্বাস, তিন দিনে ৫৪ কোটি রুপির ঘুড়ি বিক্রি

বেলুচিস্তানের ১২ শহরে বিএলএ’র হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

বেলুচিস্তানের ১২ শহরে বিএলএ’র হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ তিন দশকের সর্বোচ্চ পর্যায়ে

দারিদ্র্যের হারে শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ তিন দশকের সর্বোচ্চ পর্যায়ে

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তি চুড়ান্ত

‘সব চুক্তির জননী’ ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তি চুড়ান্ত

বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন

প্রতিরক্ষা অংশীদারিত্বেও সমঝোতার সম্ভাবনা বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন