সর্বশেষ

ভাঙচুরে পণ্ড অনুষ্ঠান

সিলেটে বাউল গানের আসরে হামলা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৮:৩০
সিলেটে বাউল গানের আসরে হামলা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি বাউল গানের আসরে হামলার ঘটনা ঘটেছে। ধর্মীয় স্লোগান দিয়ে একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে মঞ্চ ও বাদ্যযন্ত্র ভাঙচুর চালালে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। রোববার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে শতাধিক ব্যক্তি সংঘবদ্ধভাবে প্যান্ডেলে ঢুকে ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ এবং ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’—এমন স্লোগান দিতে থাকে। পরে তারা মঞ্চে উঠে এলোপাতাড়ি ভাঙচুর চালায় এবং বাউল শিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত করে।

 

স্থানীয় সূত্র জানায়, বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজারকে কেন্দ্র করে প্রতি বছরই বাউল গানের ঐতিহ্যবাহী আসর বসে। এ ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হামলার কারণে নির্ধারিত আয়োজনের একটি অংশ বাতিল হয়ে যায়।

 

হামলার সময় আতঙ্কিত হয়ে আয়োজক, শিল্পী ও দর্শনার্থীরা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ভাঙচুর শেষে হামলাকারীরা মিছিল নিয়ে এলাকা ত্যাগ করে বলে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি মাজার প্রাঙ্গণে নয়, বরং কিছুটা দূরে ভক্তদের তৈরি প্যান্ডেলে ঘটেছে। তার দাবি, রাতের বেলায় উচ্চস্বরে গান-বাজনার কারণে স্থানীয় বাসিন্দাদের সমস্যার সৃষ্টি হওয়ায় তারা গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

 

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার