English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
বাউল
সিলেটে বাউল গানের আসরে হামলা
সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি বাউল গানের আসরে হামলার ঘটনা ঘটেছে। ধর্মীয় স্লোগান দিয়ে একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে মঞ্চ ও বাদ্যযন্ত্র ভাঙচুর চালালে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। রোববার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আজকের বাংলাদেশ; বাঙালির আত্মপরিচয়ের প্রশ্ন
বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে সংঘাতটি কেবল ক্ষমতার রাজনীতি ঘিরে সীমাবদ্ধ নয়। দৃশ্যমান রাজনীতির পেছনে আরও গভীর একটি স্তর রয়েছে, সেটি হলো সংস্কৃতির স্তর। প্রকৃত অর্থে এই সময়ের লড়াই যতটা রাজনৈতিক, ততটাই সাংস্কৃতিক। এটি রাষ্ট্রক্ষমতার লড়াই যেমন, তেমনি একটি জাতির আত্মপরিচয় রক্ষার সংগ্রামও।
শিল্পচর্চায় বাধা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর ক্ষত
২০২৫ সাল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অস্থির ও উদ্বেগজনক বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বাউল সম্প্রদায় থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন, গণসংগঠন এবং স্বাধীন শিল্পচর্চা—সব ক্ষেত্রেই বছরজুড়ে বাধা, হামলা ও হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনার ধারাবাহিকতায় সংস্কৃতির বহমান ধারায় গভীর ক্ষত তৈরি হয়েছে।
সংস্কৃতির ওপর চাপ, সহনশীলতার ভাঙন ও রাষ্ট্রের নীরব পরীক্ষা
২০২৫ সালজুড়ে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসরে একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়ে সহনশীলতা ও রাষ্ট্রের দায়। জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে উঠে আসে—মাজার ভাঙচুর, প্রতিমা ধ্বংস, বাউলদের ওপর হামলা, সংগীতানুষ্ঠান ও কনসার্ট বাতিল এবং শিক্ষাব্যবস্থায় সংগীত শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধ। সরকারের পক্ষ থেকে প্রতিবারই কঠোর অবস্থানের কথা বলা হলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন নিয়ে বিতর্ক রয়ে গেছে।
সহিংস-সংস্কৃতি ও নীরবতার রাজনীতি
২০২৫ সাল বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য ছিল এক অস্বস্তিকর সময়। এই বছরটি যেমন শিল্প–সৃজনের কিছু ইতিবাচক ইঙ্গিত দিয়েছে, তেমনি একই সঙ্গে উন্মোচিত করেছে একটি গভীর সংকট। যেখানে সংস্কৃতি, মতপ্রকাশ ও বহুত্ববাদ ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে। বছর শেষে ফিরে তাকালে স্পষ্ট হয় এটি কেবল শিল্পের হিসাব নয়; এটি রাষ্ট্র, সমাজ ও নৈতিক অবস্থানের এক গুরুত্বপূর্ণ পরীক্ষার বছর।
শেরপুরে বাউল গানের আসরে হামলা ও ভাঙচুর
শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামে একটি বাউল গানের আসরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার (রাত ১১টা) শামীম ড্রাইভারের বাড়ির পাশে সদ্য ধান কাটা ক্ষেতে আয়োজিত এই বাউল গানের অনুষ্ঠানটি আকস্মিক হামলার মুখে পড়ে বন্ধ হয়ে যায়। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি।
সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ, দুই উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি
বাউল আবুল সরকারের গ্রেপ্তার এবং দেশের বিভিন্ন স্থানে মাজার–দরবারে হামলার ঘটনার প্রতিবাদে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি জানানো হয়েছে। ‘আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতিরোধ যাত্রা’ শীর্ষক এই সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে।
‘জনগণের সঙ্গে নয়, আন্তর্জাতিক শক্তির সঙ্গে আঁতাত করেছেন মুহাম্মদ ইউনূস’
কবি, গবেষক ও তাত্ত্বিক ফরহাদ মজহার অভিযোগ করেছেন যে জুলাই আন্দোলনের ফল হিসেবে ক্ষমতায় এলেও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জনগণের সঙ্গে না থেকে সেনাবাহিনী ও আন্তর্জাতিক শক্তির সঙ্গে ‘আঁতাত’ করেছেন। তার দাবি, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইউনূস সরকারের কার্যক্রম জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে দেশ আরও অস্থিরতার দিকে ধাবিত হয়েছে।
সূফিবাদ বনাম রাষ্ট্রীয় ধর্মনীতি
দক্ষিণ এশিয়ায় ‘ইসলাম’ বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি ছিল ‘সূফিবাদ’ যেখানে ধর্ম কেবল বিধান নয় বরং নৈতিকতা, মানবিকতা, সমতা ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক বহমান তরীকা। অথচ এই ‘সূফি’ ঐতিহ্যই বারবার আক্রমণের শিকার হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি রাষ্ট্রনীতি থেকে শুরু করে সমসাময়িক বাংলাদেশের নানা প্রান্তে। প্রশ্নটি আবারও সামনে এসেছে-কেন সুফিবাদকে বারবার দমনের নিশানা বানানো হয়?
শাহবাগে ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে জুলাই মঞ্চের হামলার অভিযোগ
রাজধানীর শাহবাগে বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।
পাতা 1 এর 2.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি