সর্বশেষ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্যও শোক জানালো জাতীয় সংসদ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০০:১৫
একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্যও শোক জানালো জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উত্থাপন করা হলে এতে জামায়াতে ইসলামীর ছয়জন এবং বিএনপির একজন নেতার নাম যুক্ত করা হয়।

 

অধিবেশনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, প্রস্তাব অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী–এর নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী–এর নামও যুক্ত করা হয়।

 

পরে সংসদে আলোচনা শেষে শোকপ্রস্তাব গৃহীত হয়।

 

২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রী ছিলেন নিজামী ও মুজাহিদ। অন্যদিকে সাঈদী ছিলেন জাতীয় সংসদের সদস্য। আওয়ামী লীগ সরকারের সময় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ওই সাতজনই একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

রায়ের ভিত্তিতে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারেই মারা যান।

 

এদিন শোকপ্রস্তাবে দেশের ও বিদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নামও অন্তর্ভুক্ত করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করা হয়।

 

শোকপ্রস্তাব উত্থাপনের পর সংসদ সদস্যরা প্রয়াতদের স্মরণে বক্তব্য দেন। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

এর আগে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সর্বসম্মতিতে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হন।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত