সর্বশেষ

সুশাসন নিয়ে প্রশ্ন

দুদকের মামলার একদিন পর ‘বিচারক’ পদে বদলি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০১:০৮
দুদকের মামলার একদিন পর ‘বিচারক’ পদে বদলি

অবৈধ সম্পদ অর্জন ও গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার একদিন পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও মূসক আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে বদলি করা হয়েছে। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, বদলি অবিলম্বে কার্যকর হবে।

 

এর আগে মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে বেলাল চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং গোপনের অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীতে জমি, ফ্ল্যাট, প্লট ও কোম্পানির শেয়ার কিনেছেন।

 

বেলাল চৌধুরী এর আগে প্রশিক্ষণের সরকারি আদেশ (জিও) ব্যবহার করে অস্ট্রেলিয়া ভ্রমণ করায় বিতর্কিত হন। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সময় বৃদ্ধির আবেদনও করেছেন তিনি।

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান, যেখানে করদাতা ও ব্যবসায়ীরা এনবিআরের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসব আপিল শুনানি ও নিষ্পত্তি করেন।

 

দুদকের মামলার সঙ্গে বদলির সম্পর্ক আছে কি না—জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “বদলি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। তবে দুদকের মামলারও একটা ভূমিকা আছে।”

 

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর কাউকে অন্যত্র বদলি করা গ্রহণযোগ্য নয়। এটি অপকর্মের ক্ষেত্র পরিবর্তন করে নতুন সুযোগ দেওয়ার শামিল।” তিনি অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত