সর্বশেষ

টিআইবি’র প্রতিবেদন

২১.৪ শতাংশ জালভোট পড়েছে, আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ কি না প্রশ্ন থেকে যাচ্ছে

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২
২১.৪ শতাংশ জালভোট পড়েছে, আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ কি না প্রশ্ন থেকে যাচ্ছে

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে “গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক” বলে দাবী করলেও, একইসাথে নির্বাচনটি আওয়ামী লীগকে বাইরে রেখে কতটা “অন্তর্ভুক্তিমূলক” হয়েছে সে প্রশ্ন আরও জোরালো হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। টিআইবি বলছে, নির্বাচন শুরুতে তুলনামূলক সুস্থ প্রতিযোগিতার লক্ষণ থাকলেও ক্রমে পুরোনো রাজনৈতিক চর্চা—অর্থ, ধর্ম ও পেশিশক্তির ব্যবহার—প্রাধান্য পেয়েছে। এতে সমান প্রতিযোগিতার ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আচরণবিধি লঙ্ঘন প্রায় সর্বজনীন

 

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ৯৯ শতাংশ প্রার্থী নির্বাচনী আচরণবিধির ৫৮টি বিষয়ের মধ্যে অন্তত একটি লঙ্ঘন করেছেন। টিআইবি জানায়, অনলাইন ও অফলাইন প্রচারণা, ব্যয় নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ প্রায় সব স্তরেই বিধি লঙ্ঘনের নজির রয়েছে। নির্বাচন কমিশনের চেষ্টা দৃশ্যমান থাকলেও সক্ষমতার সীমাবদ্ধতায় অনেক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ সম্ভব হয়নি।

 

মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে জালভোটের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ১২৫টি।

 

অনিয়মের ধরন বিশ্লেষণে টিআইবির পর্যবেক্ষণ বলছে ৩৫.৭ শতাংশ ক্ষেত্রে জোর করে ভোট নেওয়ার অভিযোগ, ৪৬.৪ শতাংশ ক্ষেত্রে ভোটারকে কেন্দ্রে যেতে না দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা, ১৪.৩ শতাংশ ক্ষেত্রে ভোটের আগেই ব্যালটে সিল দেওয়া, একই হারে বুথ দখল ও প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা ২১.৪ শতাংশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা ১০.৭ শতাংশ ক্ষেত্রে লক্ষ করা গেছে। রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্তদের পক্ষপাতিত্বের অভিযোগও এসেছে ১০.৭ শতাংশ ক্ষেত্রে।

 

অন্তর্ভুক্তিমূলকতার প্রশ্ন

 

প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক—এ প্রশ্নে ড. ইফতেখারুজ্জামান বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী ভিন্ন প্রতীকে সক্রিয় ছিলেন এবং ভোট দিয়েছেন; তাই “শতভাগ বর্জন” বলা যাবে না। তবে তিনি স্বীকার করেন, দলটি আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ায় নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে সে প্রশ্ন উঠবেই।

 

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “পেছনে কিছু থাকতে পারে, তবে আমাদের পর্যবেক্ষণে সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং পাওয়া যায়নি।” একইসঙ্গে তিনি নির্বাচনকে “গ্রহণযোগ্য মাত্রায়” সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বলে উল্লেখ করেন।

 

নমুনাভিত্তিক ৭০টি আসনের চিত্র যদি জাতীয় প্রবণতার প্রতিফলন হয়, তবে তা নির্বাচনী ব্যবস্থাপনায় কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয়। প্রায় সর্বজনীন আচরণবিধি লঙ্ঘন, উচ্চমাত্রার ব্যয়, সহিংসতা ও প্রশাসনিক সীমাবদ্ধতা মিলিয়ে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ও সমান প্রতিযোগিতার নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

 

টিআইবির মূল্যায়ন অনুযায়ী, নির্বাচন তাদের ভাষায় গ্রহণযোগ্যতার মানদণ্ড আংশিক পূরণ করলেও, অন্তর্ভুক্তিমূলকতা ও ন্যায়সঙ্গত প্রতিযোগিতার প্রশ্নে বিতর্ক থেকে যাচ্ছে। ফলে রাজনৈতিক বৈধতা ও গণতান্ত্রিক আস্থার প্রশ্ন আগামী দিনেও আলোচনার কেন্দ্রে থাকতে পারে।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত