সর্বশেষ

ঈদের দিনে অর্ধশত শহীদ

ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:২০
ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগরের বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধ

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা ফটিকছড়ি এলাকায় চালায় ভয়াবহ হত্যাযজ্ঞ। পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ শেষে মানুষ যখন আনন্দ ভাগাভাগি করছিলেন, তখনই তারা শাহনগর নাথপাড়া ও আশপাশের গ্রামগুলো ঘিরে ফেলে। মুক্তিযোদ্ধাদের খোঁজ দিতে চাপ সৃষ্টি করে, কিন্তু কেউ তথ্য না দেওয়ায় শুরু হয় লুণ্ঠন ও নির্যাতন।

 

সেদিন ১৭ পরিবারের ছাত্র ও যুবক বয়সি ৩০ জনকে ধরে স্থানীয় মনাইছড়ি খালের পাড়ে হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে পাক সেনারা। পরে তাদের মাটিচাপা দিয়ে চলে যায়। কিছু সময় পর গ্রামবাসী গিয়ে দেখেন, গুলিবিদ্ধ একজন জীবিত আছেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও বাকি ২৯ জন শহীদ হন। শহীদদের মধ্যে ছিলেন মো. জহুরুল ইসলাম, মো. ইউনুছ, মো. জমিল উদ্দিন, নুর মোহাম্মদ, মো. এয়াকুব, মো. নুরুল আলম, তোফায়েল আহম্মদ, রুহুল আমিন, ফয়েজ আহমেদ, জাগের আহমেদ, আবছার আহম্মদ, নুরুল ইসলাম, চিকন মিয়া, জহুর আহম্মদ, ইদ্রিস, সোলাইমান, রফিকুল আলম, বজল আহম্মদ এবং হিন্দু সম্প্রদায়ের ক্ষেমেশ চন্দ্র ভট্টাচার্য্য, রমেশ চন্দ্র নাথ, কৃষ্ণ হরি নাথ, শুধাংশু বিমল নাথ, হরিপদ নাথ, হরি লাল নাথ, বিপিন চন্দ্র নাথ, সুবেন্দ্র লাল নাথ, হরিধন নাথ, নগর বাঁশি নাথ ও গৌর হরি নাথ।

 

একই দিনে সীমান্তবর্তী দুর্গম ইউনিয়ন কাঞ্চননগরে পাক বাহিনী আরেকটি হত্যাযজ্ঞ চালায়। এ গ্রামের বিএ পাস যুবক হেদায়তুল ইসলাম চৌধুরী ও অজ্ঞাত আরেক যুবককে রক্তছড়ি খালের পাড়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়। এরপর দক্ষিণ কাঞ্চননগরের গোমস্তা পুকুরপারে নিরীহ ৯ বাঙালিকে এক রশিতে বেঁধে ব্রাশফায়ার করে। এতে সাতজন ঘটনাস্থলেই শহীদ হন। ভাগ্যক্রমে বেঁচে যান আহমেদ হোসেন ও বদিউল আলম। শহীদদের মধ্যে ছিলেন নুরুল আলম, ভোলা, বানু হোসেন, ভোলা ওরফে ভোলাইয়্যা, জেবল হোসেন, ইসলাম ও কালা মিয়া।  

 

ফটিকছড়ির নানুপুর বিনাজুড়ি খাল, রোসাংগীরীর আজিমনগর, লেলাং, কাঞ্চননগর, নিউ দাঁতমারা চা বাগান, উদলিয়া চা বাগান, দাঁতমারা উল্টা ভিটা, হেয়াকো সওজ অফিসসহ বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা সংঘটিত হয়। এর মধ্যে লেলাং, কাঞ্চননগর ও নিউ দাঁতমারা চা বাগানে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও অন্যান্য স্থানের বধ্যভূমি এখনো অবহেলিত ও অরক্ষিত।  

 

ফটিকছড়িতে প্রায় এক ডজন বধ্যভূমি রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরেও অধিকাংশ বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন, উপজেলা ও স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে এসব ঐতিহাসিক স্থান অরক্ষিত অবস্থায় পড়ে আছে।

সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি