সর্বশেষ

নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতি বাড়াতে পারে: টিআইবি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:১৩
নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতি বাড়াতে পারে: টিআইবি

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণাকে ঘুষ ও দুর্নীতির ঝুঁকি বাড়ানোর সম্ভাব্য হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, জনপ্রশাসনে কার্যকর সংস্কার ও সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত না হলে বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ দুর্নীতি কমানোর পরিবর্তে উল্টো বাড়াতে পারে।

 

রোববার টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও অতিরিক্ত অর্থ প্রদানের সক্ষমতা যাচাই জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া পে-স্কেল বাড়ালে দুর্নীতি কমার কোনো বাস্তব উদাহরণ নেই।  

 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত বেতন বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর, যারা ইতোমধ্যেই আর্থিক সংকটে ভুগছেন। বিপুল অর্থের জোগান কীভাবে আসবে, তা সরকার স্পষ্ট করেনি। একই সঙ্গে দ্রব্যমূল্য ও সার্বিক ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, যা জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে।  

 

তিনি আরও বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হলেও ঘুষ, দুর্নীতি ও অনিয়ম অনেকের কাছে যেন অধিকার হয়ে দাঁড়িয়েছে। অতীতে বেতন বাড়ানো হলেও দুর্নীতি কমেনি, বরং ঘুষ ও অবৈধ লেনদেন বেড়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না বলেই আশঙ্কা রয়েছে।  

ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, সরকারি কর্মচারীদের সেবামূলক মানসিকতার ঘাটতি, জবাবদিহিহীন আচরণ ও লাগামছাড়া দুর্নীতি চলতে দেওয়া এবং সংকীর্ণ স্বার্থে তাদের দাবিমতো বেতন বাড়ানো সাধারণ জনগণের সঙ্গে উপহাসের শামিল।  

 

তবে তিনি বলেন, জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সরকার যদি নির্ভরযোগ্য অর্থসংস্থানের পথ বের করতে পারে, তবুও বিষয়টি বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। বেতন বৃদ্ধির আগে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের সব আইন ও বিধি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।  

 

টিআইবি প্রস্তাব করেছে, সকল পর্যায়ের সরকারি কর্মচারীর আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। যারা এসব হিসাব প্রকাশ করবেন, কেবল তাদের ক্ষেত্রেই নতুন পে-স্কেল কার্যকর হতে পারে। আর যারা করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া উচিত নয়।  

 

বিজ্ঞপ্তিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে টিআইবি বলেছে, স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া বেতন বৃদ্ধি দুর্নীতি কমাবে না, বরং ঘুষ ও অনিয়মকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে।

সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি