সর্বশেষ

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, সমান্তরালে ইউনূসের সঙ্গে এএফডি পিএসওর সাক্ষাৎ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, সমান্তরালে ইউনূসের সঙ্গে এএফডি পিএসওর সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে প্রধান বিচারপতির বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠক ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।

 

তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। আদালত ও সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্তাদের এ ধরনের সাক্ষাৎ স্বাভাবিক হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

অন্যদিকে প্রায় একই সময়ে রাজধানীর অন্য প্রান্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান। সকাল ১১টা ২২ মিনিটে শুরু হওয়া এই বৈঠকও চলে কিছুক্ষণ। এখানেও আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

 

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তিন বাহিনীর কর্মকাণ্ড সমন্বয়সহ কৌশলগত বিভিন্ন দায়িত্বে থাকেন। ফলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই বৈঠক চলমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একই দিনে সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এএফডি পিএসওর বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান অস্থির সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ই এর মূল উদ্দেশ্য। তবে সরকারিভাবে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

পরিস্থিতি পর্যবেক্ষকরা বলছেন, দেশের বিচার বিভাগ ও সামরিক নেতৃত্বের সঙ্গে সরকারের সরাসরি আলোচনাগুলো আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত