সর্বশেষ

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

প্রকাশিত: ২৮ অগাস্ট ২০২৫, ১৬:১৮
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শেকৃবি শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নিরাপত্তা ও যাতায়াত সমস্যার কারণে বৈঠকটি বাতিল করা হয়।

 

সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আমাদের এ বিষয়ে জানানো হয়েছে।”

 

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টের পর এটাই হতে যাচ্ছে কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম সরাসরি বৈঠক। রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তা আর অনুষ্ঠিত হয়নি।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও রদবদল নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন লে. জেনারেল শাহীনুল হক

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

তদন্তে নামছে দুর্নীতি দমন কমিশন ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতির অভিযোগ

দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

আহসান মনসুরের দাবি ও দলিলে অসঙ্গতি দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

‘আস্থা ফেরানো’ ও সুদ কমানো অগ্রাধিকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ব্যবসায়ী মোস্তাকুর রহমান

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

রাখাইনের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন বাস্তবতা

জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিস্ফোরক সাক্ষাৎকার জরুরি অবস্থা জারির চাপ ছিল, জাতীয় ঈদগাহে পর্যন্ত যেতে দেওয়া হয়নি

নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ

অর্থনীতি, শিক্ষা, কূটনীতি এবং বাজার নতুন সরকারের সামনে শীর্ষ চার চ্যালেঞ্জ