সর্বশেষ

চার ব্রিটিশ এমপির বিবৃতি

অন্তর্ভুক্তিমূলক না হলে নির্বাচন গণতান্ত্রিক নয়

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৮
অন্তর্ভুক্তিমূলক না হলে নির্বাচন গণতান্ত্রিক নয়

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের চারজন এমপি। তারা বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না।

  

বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস ল যৌথভাবে দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন, ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাদের মতে, ন্যায়সঙ্গত ও স্থিতিশীল বাংলাদেশ গঠনের জন্য নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে তা নিরপেক্ষ হতে হবে।  

 

বিবৃতিতে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গেল বছরের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ এবং রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে। ব্যাপক জনসমর্থন থাকা দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে জাতিসংঘ ও যুক্তরাজ্যের মতো দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। তারা সতর্ক করে বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং ভোট দিতে যাবেন না।  

 

এমপিরা আরও বলেন, “সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। ভোটারদের ওপর এমন বিধিনিষেধ আরোপ করা অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি, যারা নিজেরাই অনির্বাচিত।”  

 

বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে বিভক্ত উল্লেখ করে তারা বলেন, এর দায় সব রাজনৈতিক দলেরই কিছুটা রয়েছে। তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং থমকে যাওয়া অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে ভবিষ্যতের যেকোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ চালাতে হবে। তাদের মতে, এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা রাখতে পারবে।  

 

যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে উল্লেখ করে তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আটক, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমকর্মীদের নির্বিচারে গ্রেপ্তারের বিশ্বাসযোগ্য তথ্য তাদের উদ্বিগ্ন করেছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যাতে ড. মুহাম্মদ ইউনূস গণতান্ত্রিক নীতির প্রতি অঙ্গীকার বজায় রাখেন, নাগরিক অধিকার রক্ষা করেন এবং মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন।

সব খবর

আরও পড়ুন

বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’ নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি

বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’ নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ