সর্বশেষ

নিজ নির্বাচনী গণসংযোগকালে মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘আঁতাত’ সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০
জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘আঁতাত’ সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর

জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘গোপন আঁতাত’ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে তিনি বলেন, এই ধরনের সমঝোতা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য মোটেও শুভ নয়।

 

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ওয়াশিংটন পোস্টে যে তথ্য প্রকাশ হয়েছে, তা কতটা সত্য এবং এর পেছনের বাস্তবতা কী—তা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা সরকারের দায়িত্ব। তার ভাষায়, ‘এই ধরনের আঁতাত থাকলে তা শুধু রাজনীতির বিষয় নয়, এটি সরাসরি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন।’

 

নির্বাচনী প্রেক্ষাপটে বক্তব্যে তিনি বলেন, আগে দেশের রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও নৌকার মধ্যে। এবার নৌকা মাঠে নেই, তার জায়গায় দাঁড়িপাল্লা নিয়ে জামায়াত নির্বাচনে নেমেছে। এ পরিস্থিতিকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

 

জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু জামায়াত তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের কারণে বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল, লুটতরাজের শিকার হয়েছিল।’

 

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘আমরা সবাই একই দেশের নাগরিক। কাউকে ভয় নিয়ে থাকতে হবে না।’

 

নারীদের সামাজিক নিরাপত্তার প্রসঙ্গে তিনি জানান, ক্ষমতায় গেলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পাওয়া যায়।

 

গণসংযোগকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সব খবর

আরও পড়ুন

“নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা “নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

সীমান্তে আফনানের মৃত্যু রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

ঢাবিতে ‘নির্বাচনী শুদ্ধতা’ সেমিনার সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

সিপিডি’র সতর্কবার্তা আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন