সর্বশেষ

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ২১:১৩
হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আবদুর রাজ্জাক এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ‘জাতির পিতা’ ধারণা এবং ১৯৭৫ সালের হত্যাকাণ্ড সম্পর্কে তাঁর বিশ্লেষণ তুলে ধরেন। লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদের নেওয়া এই সাক্ষাৎকারে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতীকী ভূমিকা ও স্বাধীনতা সংগ্রামে তাঁর গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন।

 

 

হুমায়ুন আজাদ: ‘বঙ্গবন্ধু’ শব্দটিতে আপনি দার্শনিক ও আদর্শগতভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন বলে অনেকে আপত্তি তুলেছেন। ‘বঙ্গবন্ধু’ শব্দে আপনি কী জ্ঞাপন করতে চান?

 

আবদুর রাজ্জাক: শব্দটি আমি এ-অর্থে ব্যবহার করি যে তিনি একটি প্রতীক ছিলেন, আর তিনি একেবারে পরোক্ষ অর্থে যে প্রতীক ছিলেন, তাও না। তিনি অনেকটা দেখা দিয়েছিলেন এ-এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার মনুষ্যমূর্তি রূপে। তাঁর মধ্যেই মানুষেরা নিজেদের আশা মূর্ত দেখতো। তিনি একলা দেশ স্বাধীন করেন নি, তবে তাঁর অপরিহার্যতা অনস্বীকার্য। একাত্তরের পঁচিশ মার্চের পরে তিনি বাংলাদেশের এক হাজার মাইলের মধ্যেও ছিলেন না, তবু সাধারণ ও একেবারে সাধারণ নয় এমন মানুষেরা তাঁর কথা ভেবেই অনুপ্রাণিত হতো। যদিও তিনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, তবু তিনিই সব কিছুর কেন্দ্রে আছেন বলে মনে করা হতো।

 

হুমায়ুন আজাদ: আপনি কি ‘জাতির পিতা’ ধারণায় বিশ্বাস করেন?

 

আবদুর রাজ্জাক: ‘জাতির পিতা’ ধারণাটি দিয়ে বোঝানো হয়ে থাকে যে একটি লোকের মধ্যেই জাতির আশা-আকাঙ্ক্ষা মূর্ত হয়ে ওঠে। একটি জাতির আশা-আকাঙ্ক্ষা ও আরো বহু ব্যাপারে সংক্ষেপে জড়ো হয় ওই একটি শব্দবন্ধে। ওয়াশিংটনকে যখন বলা হয় আমেরিকার জাতির পিতা, গান্ধিকে ভারতের, জিন্নাকে পাকিস্তানের, তখন শুধু এটাই বোঝানো হয় যে ওই কয়েকজন মানুষ স্বাধীনতা লাভের জন্যে বিশেষভাবেই গুরুত্বপূর্ণ ছিলেন। শেখ মুজিবুর রহমানও ওই অর্থে বাংলাদেশের স্বাধীনতা লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিলেন।

 

হুমায়ুন আজাদ: শেখ মুজিবের হত্যাকাণ্ডকে আপনি কোন দৃষ্টিতে দেখেন?

 

আবদুর রাজ্জাক: কেউ যখন নিহত হন, তখন বুঝতে হবে তিনি কোনো-না-কোনো উপায়ে বিশেষ কারো বিরাগভাজন হয়েছিলেন, কারো স্বার্থ ক্ষুণ্ণ করেছিলেন। লিংকন বা গান্ধি বা শেখ মুজিবের হত্যাকাণ্ড প্রমাণ করে তাঁরা একদলকে শত্রুতে পরিণত করেছিলেন। এ-হত্যাকাণ্ড প্রমাণ করে না যে ওই ব্যক্তিরা খারাপভাবে শাসন করছিলেন, বা বহু ভুল করেছিলেন। মুজিবের সম্বন্ধেও তাই।

 

হুমায়ুন আজাদ: শেখ মুজিব যেভাবে দেশ শাসন করছিলেন তাতে কি তাঁর রক্তাক্ত পরিণতি অনিবার্য ছিল?

 

আবদুর রাজ্জাক: বিশেষ কোনো পদ্ধতিতে দেশ শাসনের অনিবার্য পরিণতিরূপে হত্যাকাণ্ডকে মেনে নেয়া যায় না। ব্যাপারটি বোঝার জন্যে জানতে ও বুঝতে হবে যে তাঁর হত্যাকারী কারা। কী এমন ঘটেছিলো যাতে তারা এতটা বিক্ষুব্ধ হলো যে তাদের হত্যার পথ বেছে নিতে হলো। তিনি কীভাবে দেশ শাসন করতেন—সে ব্যাপারটি এই হত্যার ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। শেখ মুজিবুর রহমানের রাজনীতিক দর্শন ঠিক কি ভ্রান্ত আমি সে-বিবেচনায় যেতে চাই না। শুধু এটুকুই বুঝতে পারি যে তিনি একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে সামরিক বাহিনীর ওপর বিশেষ গুরুত্ব দেয়ার কিছু নেই। সেনাবাহিনী রাষ্ট্রে যে গুরুত্ব দাবি করে শেখ মুজিব তাদের তা দিতে রাজি ছিলেন না। তাদের মতে তাদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয়নি। তাদের ক্ষুণ্ণ করার ফলেই এমন ঘটেছে।

 

সূত্র: সাক্ষাৎকার, হুমায়ুন আজাদ, পৃষ্ঠা ২০–২১।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি