সর্বশেষ

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০২:৩১
তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় এক নারীকে তার তিন সন্তানসহ হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারা চত্বর থেকে তাকে আটক করা হয়।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। এ সময় তার কাছে দলীয় লিফলেটও পাওয়া যায়। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

আটক হওয়া নারীর নাম তাহমিনা আক্তার। তার গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও বর্তমানে তিনি রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন। তিনি একটি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন বলে জানা গেছে।

 

তাহমিনা আক্তার দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি আওয়ামী লীগের একজন তৃণমূল কর্মী হিসেবে সক্রিয় রয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে সন্তানদের নিয়ে স্মৃতিসৌধে এসে তিনি দলটির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড়ের মধ্যে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এসে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা তিন সন্তানকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

 

ঘটনার পর স্মৃতিসৌধ এলাকায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সরকার ঘনিষ্টরা এটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পদক্ষেপ হিসেবে দাবী করলেও, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটিকে মতপ্রকাশের স্বাধীনতা স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তারা। 

 

ডিবি জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি