সর্বশেষ

জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ বললেন হেফাজতের আমির

Md Ahad পাবনা
প্রকাশিত: ৫ অগাস্ট ২০২৫, ১৭:২৪
জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ বললেন হেফাজতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, “জামায়াত একটি ভণ্ড ইসলামি দল, সহি ইসলামের অনুসারী নয়।” সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে, যেখানে বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তব্য রাখতে গিয়ে হেফাজতের আমির বলেন, “জামায়াতের ইসলাম হলো মওদুদীর ইসলাম; আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।” তিনি আরও বলেন, “তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।”

 

সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী, এবং সঞ্চালনায় ছিলেন হেফাজতের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী। আলোচনায় অংশ নেন আরও কয়েকজন প্রভাবশালী আলেম, যাদের মধ্যে ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াছ, মাওলানা শাহজাহান ইসলামাবাদী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মাহমুদ শাহসহ অনেকে।

 

এই বক্তব্যের মাধ্যমে হেফাজতের আমির জামায়াতের আদর্শ ও ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তুলে ধরেন, যা দেশের ইসলামি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

সীমান্তে আফনানের মৃত্যু রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

ঢাবিতে ‘নির্বাচনী শুদ্ধতা’ সেমিনার সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

সিপিডি’র সতর্কবার্তা আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

টেকনাফে গুলিতে শিশুসহ ৫ আহত, গাজীপুরে সংঘর্ষ-ভাঙচুর

বিএনপি-জামায়াত নির্বাচনী সহিংসতা টেকনাফে গুলিতে শিশুসহ ৫ আহত, গাজীপুরে সংঘর্ষ-ভাঙচুর