সর্বশেষ

সুস্থ ও আত্মবিশ্বাসী সাবেক প্রধানমন্ত্রী

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। লন্ডন থেকে যাওয়া এই প্রতিনিধিদলটি ২১ জানুয়ারি প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক করেন এবং এক সপ্তাহের সফর শেষে ২৬ জানুয়ারি যুক্তরাজ্যে ফিরে যান।

 

প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান।

 

দলটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৈঠকটি কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মোবাইল ফোনসহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। নিরাপত্তা যাচাই ও শেখ হাসিনার অনুমোদনের পর বিশেষ নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে তাদেরকে তাঁর (শেখ হাসিনার) আবাসস্থলে নেওয়া হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, শেখ হাসিনাকে সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক ও মানসিকভাবে দৃঢ় মনে হয়েছে। তিনি আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী ছিলেন এবং দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে মনোযোগসহকারে আলোচনা করেছেন। তাঁর মধ্যে কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।

 

প্রতিনিধিদল জানায়, ভারত সরকার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় অত্যন্ত সুসজ্জিত ও নিরাপত্তাবেষ্টিত আবাসনে রেখেছে। সেখানে তাঁর সেবা ও সহায়তার জন্য পর্যাপ্ত জনবল রয়েছে। এছাড়া তাঁর ছোট বোন শেখ রেহানা নিয়মিত লন্ডন থেকে গিয়ে তাঁর সঙ্গে সময় কাটান।

 

দলীয় নেতারা মনে করছেন, শেখ হাসিনার সুস্থতা ও দৃঢ় মনোবল দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ইতিবাচক বার্তা ও স্বস্তি তৈরি করেছে।

সব খবর

আরও পড়ুন

গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কি গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

জিয়া নন, অলি স্বাধীনতার প্রথম ঘোষক চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

“অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

কলকাতায় বইপ্রকাশ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় “অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

রাজধানীর বস্তিতে এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

অন্তর্ভুক্তিমূলক তো নয়, অংশগ্রহণমূলকও কি আদৌ হচ্ছে? বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ

মাহফুজ আলমদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের

গণভোট নিয়ে ‘মিথ্যা বয়ান’ তৈরি হয়েছে মাহফুজ আলমদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের