সর্বশেষ

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৮:৩০
শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব যুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠন দুটি বলেছে, এই পদক্ষেপ একাত্তরের শহীদদের স্মৃতির সঙ্গে প্রতারণার শামিল এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করে।

 

বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা না জানিয়ে সংসদে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতির ইতিহাসের প্রতি অসম্মান। তাদের মতে, জনগণের ভোটে ক্ষমতায় এসে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা।

 

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। সেই ইতিহাসের সঙ্গে যুক্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হলে তা মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করে। সংগঠনটি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানায়।

 

সংসদের ওই অধিবেশনে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী এবং নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী–এর নাম যুক্ত করা হয়। পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী–এর নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

 

এদিকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট–এর সভাপতি মুক্তা বাড়ৈ এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এক বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব গ্রহণের ঘটনা দেশের মানুষের দীর্ঘদিনের গণসংগ্রাম থেকে গড়ে ওঠা গণচেতনাকে পদদলিত করার এক কলঙ্কজনক নজির।

 

তারা বলেন, স্বাধীনতার পর গত কয়েক দশকে এ দেশে গণআন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যে মূল্যবোধ তৈরি হয়েছে, এই সিদ্ধান্ত সেই চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। সংগঠনটি অনতিবিলম্বে জাতীয় সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম ‘এক্সপাঞ্জ’ বা বাদ দেওয়ার দাবি জানিয়েছে।

সব খবর

আরও পড়ুন

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

‘কিচেন ক্যাবিনেট’ ছিল ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটের বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত হোসেন

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সাত নেত্রীসহ আটক ৮ জন ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার