সর্বশেষ

রংপুরে জি এম কাদের

‘প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয় তাই এটি বেআইনি ও অবৈধ’

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩১
‘প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয় তাই এটি বেআইনি ও অবৈধ’

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয় এবং এটি বেআইনি ও অবৈধ। তার মতে, জনগণকে সব দিক পরিষ্কারভাবে না বুঝিয়ে আগেভাগে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে অনৈতিক।

 

শনিবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

গণভোট প্রসঙ্গে জি এম কাদের বলেন, এই বিষয়ে সংসদে, সংসদের বাইরে, এমনকি সাধারণ মানুষের চায়ের দোকান ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হওয়া দরকার। তার ভাষায়, ‘যখন মানুষ বুঝবে কোনটা ভালো, কোনটা খারাপ, তখনই সে ঠিক করবে হ্যাঁ ভোট দেবে, না না ভোট দেবে। তার আগে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়।’

 

সরকারি ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছেন, তাদের স্বৈরাচারের দোসর বলা হচ্ছে। এর জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, যারা অন্ধভাবে “হ্যাঁ” ভোটের পক্ষে কথা বলছেন, তারা নাৎসিবাদের দোসর।’

 

জি এম কাদের অভিযোগ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যা আইনবিরোধী। এই প্রচারণায় সরকারি অর্থ ব্যয়ও বেআইনি ও অবৈধ বলে মন্তব্য করেন তিনি।

 

নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে তিনি বলেন, ‘আমি রংপুরের সন্তান। রংপুরের জনগণ আমাকে বিপুল ভোটে লাঙ্গল মার্কায় জয়ী করবে।’ তিনি সমবেত জনতার কাছে আবারও লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

শনিবার বিকাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন এবং দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং লাঙ্গল মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদার করার নির্দেশ দেন।

সব খবর

আরও পড়ুন

“নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা “নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

সীমান্তে আফনানের মৃত্যু রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

ঢাবিতে ‘নির্বাচনী শুদ্ধতা’ সেমিনার সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

সিপিডি’র সতর্কবার্তা আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন