সর্বশেষ

সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কি

গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১
গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

ঢাকা-১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী স ম খালিদুজ্জামান গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। ক্যান্টনমেন্টে অস্ত্র বা সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনি প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওতে দেখা যায়, প্রার্থীর গাড়ি ক্যান্টনমেন্টের প্রবেশপথে থামানো হলে সেনাসদস্যরা তার পরিচয় জানতে চান। সঙ্গে থাকা এক ব্যক্তি তাকে ‘এই আসনের এমপি প্রার্থী’ হিসেবে পরিচয় দেন। পরে দলের পরিচয় জানতে চাইলে জানানো হয় তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী। তখন দায়িত্বরত সদস্যরা নিরাপত্তার স্বার্থে অস্ত্রসহ প্রবেশ করা যাবে না বলে জানান।

 

এ সময় খালিদুজ্জামান সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন তার নিরাপত্তার জন্য গানম্যান দিয়েছে, তাই তাকে প্রবেশে বাধা দেওয়ার যৌক্তিকতা নেই। কথোপকথনের এক পর্যায়ে তিনি সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার দাবি জানান। পরে ফোনে এক কর্মকর্তার সঙ্গে কথা বলে সেনাপ্রধানের কাছে অভিযোগ করার কথাও বলেন। শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি না পেয়ে তিনি গাড়ি ঘুরিয়ে এলাকা ত্যাগ করেন।

 

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এ ধরনের আচরণকে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধির পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

 

সংগঠনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে, তা না হলে সংশ্লিষ্ট প্রার্থীকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণার দাবি তোলা হবে।

 

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ সবার জন্য সমানভাবে প্রযোজ্য। নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের কাছ থেকে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

জিয়া নন, অলি স্বাধীনতার প্রথম ঘোষক চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

“অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

কলকাতায় বইপ্রকাশ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় “অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

রাজধানীর বস্তিতে এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

সুস্থ ও আত্মবিশ্বাসী সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

অন্তর্ভুক্তিমূলক তো নয়, অংশগ্রহণমূলকও কি আদৌ হচ্ছে? বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ

মাহফুজ আলমদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের

গণভোট নিয়ে ‘মিথ্যা বয়ান’ তৈরি হয়েছে মাহফুজ আলমদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের