English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
সুশাসন
ফ্রি স্টাইলে চলছে অগ্রণী ব্যাংক, ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ব্যাপক অনিয়ম, আর্থিক জালিয়াতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ব্যাংকটির নীলফামারীর সৈয়দপুর শাখায় প্রায় ৬৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনা উদ্ঘাটিত হয়েছে, যা ব্যাংকের ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হচ্ছে। অভ্যন্তরীণ বিশেষ নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনে দীর্ঘমেয়াদি পরিকল্পিত জালিয়াতির চিত্র উঠে এসেছে।
দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি
ক্ষমতায় বসেই দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ আর স্বচ্ছতার বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশে প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, “সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন।” সেই ঘোষণায় তখন অনেকেই ভেবেছিলেন বাংলাদেশে হয়তো নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু হতে যাচ্ছে।
জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন গঠনের লক্ষ্যে খসড়া অধ্যাদেশ প্রকাশের সিদ্ধান্তকে ‘তাড়াহুড়ো’ ও ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯। সংগঠনটি সতর্ক করেছে, এই প্রক্রিয়া স্বচ্ছতা ও আইনি যথাযথতা উপেক্ষা করে এগোলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।
দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অন্তত সাতজন সদস্য প্রকাশ্যে বিরোধিতা করেছেন। তিনি এটিকে “অত্যন্ত আশাহত করার মতো ঘটনা” বলে মন্তব্য করেছেন।
নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক নিয়োগকে কেন্দ্র করে গুরুতর প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া ৮১টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা থেকে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে মাত্র ১৭টি সংস্থা থেকেই নিয়োগ পেয়েছেন ৩৫ হাজার ৪২৭ জন—যা মোট পর্যবেক্ষকের প্রায় ৬৪ শতাংশ। নির্দিষ্ট কয়েকটি সংস্থা থেকে বিপুলসংখ্যক পর্যবেক্ষক নিয়োগ পাওয়া নির্বাচন পর্যবেক্ষণের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আশিক চৌধুরীকে। ঢাকায় আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন, প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশ সফরে গিয়ে বিনিয়োগের আহ্বান জানান। কিন্তু বাস্তবে বিদেশি বিনিয়োগের চিত্র আশানুরূপ হয়নি।
ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত
ঢাকায় সোমবার (২৬ জানুয়ারি) বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’ আয়োজিত ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান মতপ্রকাশের স্বাধীনতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সাংবাদিক, অধিকারকর্মী ও অংশগ্রহণকারীদের জন্য কার্যকর সমন্বয় ও নেটওয়ার্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার
সরকারি ব্যয়ে লাগাম টেনে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দায়িত্ব নেওয়ার পর ব্যয়সাশ্রয়ী নানা পদক্ষেপের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে পরিচালন খাতে ব্যয় কমার বদলে ধারাবাহিকভাবে বাড়ছে। এর ফল হিসেবে গত অর্থবছরে প্রথমবারের মতো সরকারের পরিচালন ব্যয় মোট রাজস্ব আয়ের চেয়েও বেশি হয়েছে।
নতুন পে-স্কেল ঘুষ-দুর্নীতি বাড়াতে পারে: টিআইবি
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণাকে ঘুষ ও দুর্নীতির ঝুঁকি বাড়ানোর সম্ভাব্য হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, জনপ্রশাসনে কার্যকর সংস্কার ও সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত না হলে বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ দুর্নীতি কমানোর পরিবর্তে উল্টো বাড়াতে পারে।
সিভিল সার্ভিসে সংস্কারের উদ্যোগ সত্ত্বেও দুর্নীতি কমেনি
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সিভিল সার্ভিস সংস্কারে অন্তত ২০ বার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে কমিশন ও টাস্কফোর্স গঠন করে নিয়োগ, পদোন্নতি, বেতন কাঠামো এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর চেষ্টা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগের বড় অংশ বাস্তবায়ন হয়নি। শুধু বেতন কাঠামো নিয়মিতভাবে পরিবর্তন করা হলেও সরকারি কর্মচারীদের দুর্নীতি কমেনি।
পাতা 1 এর 2.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি