সর্বশেষ

চলতি বছরে ৪০০ জেলে আটক

সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪
সেন্টমার্টিনের কাছে ১৩ বাংলাদেশিকে ধরে নিলো আরাকান আর্মি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছেন ১৩ জন বাংলাদেশি জেলে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরে দুই দফায় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসংলগ্ন সেন্টমার্টিনের অদূরের সমুদ্র এলাকা থেকে দুটি মাছ ধরার নৌকাসহ এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

 

স্থানীয় জেলে ও জনপ্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ শিকারে নিয়োজিত ছিলেন জেলেরা। এ সময় আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয়জন জেলেকে আটক করে নিয়ে যায়। নৌকায় থাকা মাছ ও জালও জব্দ করা হয়। পরে দুপুরের দিকে মাছ শিকার শেষে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাতজন জেলেকে একইভাবে আটক করা হয়।

 

আটক জেলেদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ছয়জন হলেন— সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ (৬০), মো. হামিদ হোসেন (৪৫), জসিম উদ্দিন (১৮), মো. হারুন মিয়া (৪০), শামলাপুরের মো. হাবিবুল্লাহ (৬০) এবং তার ছেলে মো. হাসেম (১৫)। বাকি সাতজনের পরিচয় এখনও জানা যায়নি।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, স্থানীয় সূত্রে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, আরাকান আর্মি দুটি নৌকা জব্দ করেছে এবং মোট ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীকে জানানো হয়েছে। বিজিবি ও কোস্ট গার্ডের মাধ্যমে আটক জেলেদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।

 

শাহপরী দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গণি জানান, নৌকাগুলো মাছ শিকার শেষে তীরে ফিরছিল। আরাকান আর্মির দাবি, বাংলাদেশি জেলেরা তাদের নিয়ন্ত্রিত জলসীমায় প্রবেশ করেছিল।

 

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আরাকান আর্মি প্রায় ৪০০ বাংলাদেশি জেলেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় আটক করেছে। ঘনঘন এ ধরনের ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

সব খবর

আরও পড়ুন

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

এনসিটি ইজারা বিরোধী আন্দোলন রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফা আফনানের মৃত্যু ২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

টিয়ার গ্যাস–জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগে দিনভর উত্তেজনা পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সকালে সাতক্ষীরায়ও ঝাঁকুনি মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

শ্রমিকদের কর্মবিরতি ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া