সর্বশেষ

বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলে অংশ নেওয়ায় কারাগারে ইমাম-মুয়াজ্জিনসহ ৪ জন

প্রকাশিত: ১৮ অগাস্ট ২০২৫, ০৪:০৪
বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিলে অংশ নেওয়ায় কারাগারে ইমাম-মুয়াজ্জিনসহ ৪ জন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় এক ইমাম, এক মুয়াজ্জিন ও দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ইউনিয়ন যুবলীগের সদস্য মেহেদী হাসান সুমন ও আবদুল করিম, সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন এবং মুয়াজ্জিন নজরুল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে মসজিদের ইমাম ইমাম উদ্দিন ও মুয়াজ্জিন নজরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। পরে ওই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনায় কবিরহাট থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার চারজন ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ কার্যক্রম হিসেবে ওই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা অংশ নেন। পরে ভিডিওটি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার