সর্বশেষ

ভোক্তার কাঁধে বাড়তি চাপ

তেল, ডিম ও সবজির বাজারে অস্থিরতা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৮:০৫
তেল, ডিম ও সবজির বাজারে অস্থিরতা

রাজধানীর খুচরা বাজারে আবারও নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। ভোজ্যতেল, ডিম ও সবজির দাম বেড়ে ভোক্তার কাঁধে চাপ পড়েছে আরও বেশি। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও চাহিদার ভারসাম্য না থাকায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগের নতুনবাজার এলাকায় ঘুরে দেখা যায়, প্রতি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১০ টাকা বেড়ে ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটারের বোতলে দাম বেড়েছে ১৯৫ টাকা পর্যন্ত। পামঅয়েলের লিটারপ্রতি দাম ২ টাকা বেড়ে ১৬২ টাকায় উঠেছে। যদিও বাণিজ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে তেলের দাম বৃদ্ধির অনুমোদন দেয়নি।

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, গত সপ্তাহের তুলনায় সয়াবিন ও পামঅয়েলের দাম লিটারে গড়ে ১–২ টাকা বেড়েছে।

 

ডিমের দামও বাড়তি

 

সবজির দাম বাড়ায় বিকল্প প্রোটিন হিসেবে ডিমের চাহিদা বেড়েছে, ফলে দামও লাফিয়ে উঠেছে। বর্তমানে ফার্মের বাদামি ডিম প্রতি ডজন ১৪৮ থেকে ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে যা এক সপ্তাহ আগেও যথাক্রমে ১৪০ ও ১৩৫ টাকা ছিল।

 

তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, “বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে, ফলে ডিমের চাহিদা বেড়েছে। সাময়িক এই বৃদ্ধির পর দাম আবার কমে আসবে।”
 

খামারিরা অভিযোগ করছেন, ডিমের দর নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই; রাজধানীর পাইকারি আড়তগুলো থেকে দাম নির্ধারিত হয়। গাজীপুরের খামারি তফাজ্জল হোসেন বলেন, “যদি খামারিরা সরাসরি ঢাকায় বিক্রি করতে পারত, তবে ভোক্তারা কম দামে ডিম পেত।”

 

সবজিতেও স্বস্তি নেই

 

রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বরং পটল, বেগুন, ঢেঁড়শসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। প্রতি কেজি পটল ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, করলা ও বরবটি ৮০ থেকে ৯০ টাকা, আর পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

শীতকালীন সবজির দামও চড়া। প্রতি কেজি শিম ১৮০ থেকে ২০০ টাকা, ছোট ফুলকপি বা বাঁধাকপি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

 

সবজির পাশাপাশি মাছের বাজারেও আগুন নদীর মাছ কেজিপ্রতি ৬০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও চাষের মাছ কিছুটা সাশ্রয়ী।

 

সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না, বরং বাড়ছে সাধারণ ভোক্তার উদ্বেগ।

সব খবর

আরও পড়ুন

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

এনসিটি ইজারা বিরোধী আন্দোলন রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফা আফনানের মৃত্যু ২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

টিয়ার গ্যাস–জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগে দিনভর উত্তেজনা পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সকালে সাতক্ষীরায়ও ঝাঁকুনি মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

শ্রমিকদের কর্মবিরতি ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া