সর্বশেষ

৩ ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, কোথাও কোমর সমান পানি

Md Ahad পাবনা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:৩৮
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোমর সমান, কোথাও হাঁটুপানি জমে রাস্তাঘাট ডুবে গেছে, ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী, পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে।
৩ ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, কোথাও কোমর সমান পানি

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে কোথাও কোমর সমান, কোথাও হাঁটুপানি জমে রাস্তাঘাট ডুবে গেছে, ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী, পরীক্ষার্থী সাধারণ মানুষকে

 

কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার, পাঁচলাইশ, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, তিন পোলের মাথা, রিয়াজুদ্দিন বাজারসহ নানা এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায় দোকানপাটেও পানি ঢুকে পড়েছে

 

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আজ দিনভর মাঝারি থেকে ভারি বর্ষণ চলবে, আগামী দুই-তিন দিনও বৃষ্টি হতে পারে, যদিও তীব্রতা কিছুটা কমবে

 

সকালেই জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে কাপাসগোলা কাতালগঞ্জ ঘুরে দেখেন মেয়র শাহাদাত হোসেন তার দাবি, “জলাবদ্ধতা অর্ধেক কমেছে, বাকি সমস্যার সমাধানে ৫৭টি খালের সংস্কার চলছে ২২টির কাজ শেষ, ১৪টির কাজ চলছে, ২০টি বাকিতিনি বলেন, মূল হিজড়া খালের সংস্কার নালা কাজ শেষ হলে কাপাসগোলা-কাতালগঞ্জের জলাবদ্ধতাঅনেকটাইকমবে

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল নিয়ে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে ১৪ হাজার ৩৯৯ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী জুনে

 

মেয়রের কথায়, “বৃষ্টি থামার দেড়-দুই ঘণ্টা পর পানি নেমে যাচ্ছেবর্ষা শেষে সড়ক উঁচু করার কাজও হবে বলে জানিয়েছেন তিনি


তবু নগরের মানুষের অভিমত, প্রতি বর্ষায় একই দৃশ্য, একই প্রতিশ্রুতি; ডুবে থাকা শহর যেন দেখার কেউ নেই

সারাদেশ থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

এনসিটি ইজারা বিরোধী আন্দোলন রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফা আফনানের মৃত্যু ২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

টিয়ার গ্যাস–জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগে দিনভর উত্তেজনা পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সকালে সাতক্ষীরায়ও ঝাঁকুনি মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

শ্রমিকদের কর্মবিরতি ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া