সর্বশেষ

খালেদা জিয়ার মৃত্যু

তিন দিনের রাষ্ট্রীয় শোক, বিএনপির ৭ দিনের শোক ও বুধবার সারা দেশে সাধারণ ছুটি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩
তিন দিনের রাষ্ট্রীয় শোক, বিএনপির ৭ দিনের শোক ও বুধবার সারা দেশে সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনব্যাপী শোক পালন করবে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।”

 

তিনি আরও জানান, সাত দিনব্যাপী প্রতিটি দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।

 

এর পাশাপাশি সরকারিভাবেও শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিষয়টি নিশ্চিত করেন।

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। ইতোমধ্যে সমাধিস্থলে কবরের মাপ নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

 

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার, কিডনি ও হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে অবস্থার অবনতি হলে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। মঙ্গলবার রাত ২টার পর তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানান ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি