সর্বশেষ

খালেদা জিয়ার মৃত্যুতে সব কর্মসূচি স্থগিত

ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, ১৬:০৪
ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার, ১ জানুয়ারি। ১৯৭৯ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে নানা চড়াই–উতরাই পেরিয়ে সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।

 

তবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবছর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এর আগে এক দিনের কর্মসূচি ঘোষণা করা হলেও শোকের কারণে সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।

 

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ছাত্রদল ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে। আজ সংগঠনটি ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ করলেও দলীয় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিষ্ঠাবার্ষিকীটি পালিত হচ্ছে শোকাবহ পরিবেশে।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি