সর্বশেষ

নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, কনস্যুলেট কর্মীদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৫
নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, কনস্যুলেট কর্মীদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে গেলে তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

 

সোমবার বিকেল ৩টার পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনূস ও তার সফরসঙ্গীরা পৌঁছান। ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তা গেইট দিয়ে বের হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াত নেতা তাহের, এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের স্লোগান মুখে পড়েন।

 

বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ সমর্থকেরা ইউনূসকে "জামায়াত-শিবিরের প্রতিনিধি" আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় মির্জা ফখরুল ও হুমায়ুন কবিরকে বিব্রত ভঙ্গিতে হেঁটে বের হয়ে যেতে দেখা যায়। এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করা হলে একটি ডিম তার পিঠে লাগে। তবে সেখানে উপস্থিত এনসিপি নেত্রী ডা. তাসনিম জারাকে আক্রমণ বা অপমান করা হয়নি।

 

ঘটনার পর এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এক বিবৃতিতে নিউ ইয়র্ক কনস্যুলেটের "অবহেলা"র অভিযোগ তুলে পুরো ফরেন সার্ভিস টিমকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

 

এনসিপি দাবি করেছে, তাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া কূটনৈতিক ব্যর্থতা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রবাসী আওয়ামী লীগ সমর্থকেরা এনসিপির ওপর বিশেষ ক্ষুব্ধ। কারণ গত এক বছরে এনসিপির ইন্ধনে দেশে অস্থিরতা, মব সহিংসতা, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন ভাঙচুরের মতো ঘটনায় দলটির প্রতি প্রবাসীদের বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

 

তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এই হামলা আমাদের আন্দোলনের প্রতি ভয়ের বহিঃপ্রকাশ। এটা আখতার হোসেনকে আরও দৃঢ় করবে।” তবে নিউ ইয়র্কের ঘটনাটি প্রমাণ করেছে, প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক সহিংসতা ও দেশবিরোধী তৎপরতার দায় এনসিপির ওপর বর্তাচ্ছেন।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি