সর্বশেষ

প্রতিবেশীর শোক

জলপাইগুড়িতে খালেদা জিয়ার শৈশবের স্মৃতি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৭
জলপাইগুড়িতে খালেদা জিয়ার শৈশবের স্মৃতি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। নয়াবস্তি পাড়ায় তার জন্ম ও শৈশবের কয়েকটি বছর কাটায় স্থানীয়রা আজও তাকে স্মরণ করেন।

 

১৯৪৫ সালে জলপাইগুড়ির নয়াবস্তিতে জন্মেছিলেন খালেদা জিয়া। প্রতিবেশী ভোলা মণ্ডলের বাড়ির উল্টোদিকে জমিতেই তার জন্ম। ভোলা মণ্ডলের মায়ের কোলে-পিঠেই বেড়ে ওঠেন তিনি। দেশভাগের পর তার পরিবার সম্পত্তি বিনিময় করে দিনাজপুরে চলে যায়। তবে আত্মীয়-স্বজনরা এখনও জলপাইগুড়িতে নিয়মিত আসা-যাওয়া করেন।  

 

জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল বলেন, “আমাদের খুব দুঃখ লাগছে। সকালবেলা শুনলাম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। মানুষের মৃত্যু সবসময়ই দুঃখজনক।” তিনি জানান, খালেদার সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।  

 

প্রবীণদের মতে, খালেদা জিয়া জলপাইগুড়ি সদর গার্লস স্কুলে পড়াশোনা করেছিলেন। পরে দিনাজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ছোটবেলায় তার ডাকনাম ছিল ‘পুতুল’। তার বাবা মহম্মদ ইসকান্দর স্থানীয় ‘দাশ অ্যান্ড কোম্পানি’-তে কাজ করতেন।  

 

১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানকে বিয়ে করেন খালেদা। এরপর তিনি পরিচিত হন ‘খালেদা জিয়া’ নামে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর ‘ফার্স্ট লেডি’ হিসেবে জনসমক্ষে আসেন। ১৯৮১ সালে স্বামীর মৃত্যুর পর তিনি বিএনপিতে যোগ দেন এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।  

 

জলপাইগুড়ির নয়াবস্তির সেই পুরনো বাড়ির একাংশে এখন গোপ পরিবার এবং অন্য অংশে চক্রবর্তী পরিবার বসবাস করছে। স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়া এই এলাকার অনেকের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তার মৃত্যুতে জলপাইগুড়ির মানুষও শোকাহত।

সব খবর

আরও পড়ুন

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি