সর্বশেষ

লক্ষ্মীপুরে নির্বাচনী সভায় নাহিদ ইসলাম

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনা বিএনপির

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনা বিএনপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ভোটকেন্দ্র দখল ও অবৈধভাবে সিল মারার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। এটি সরাসরি ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা।”

 

সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

 

তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যাতে ভোটাররা উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য ১১-দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে বা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন, “কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। দেশের প্রকৃত সংকট ফ্যামিলি কার্ড নয়। আসল সংকট হলো অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।” তিনি জানান, এনসিপির ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে আনার আহ্বান জানান। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন।

 

এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং তা থেকেই বোঝা যায় কেন দীর্ঘ ১৭ বছরেও দেশের রাজনৈতিক সংকটের সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধিতার নামে বিভিন্ন দলে এখনও ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছে।

 

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী এবং পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহ।

সব খবর

আরও পড়ুন

দুর্নীতির মামলায় বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিচার শুরু

গুরুতর অসুস্থ হলেও ‘পলাতক’ উল্লেখে সমালোচনা দুর্নীতির মামলায় বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিচার শুরু

২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

ক্ষমতার পালাবদলে ‘মামলার বন্যা’ ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষাধিক মামলা

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ