সর্বশেষ

রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

জামায়াত নেতাদের সাথে ইসলামী ব্যাংকের পরিচালকের ফাঁস হওয়া অডিও নিয়ে তোলপাড়

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০০
জামায়াত নেতাদের সাথে ইসলামী ব্যাংকের পরিচালকের ফাঁস হওয়া অডিও নিয়ে তোলপাড়

ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মো. আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর কথোপকথনের একটি অংশ ফাঁস হওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে সম্ভাব্য দায়িত্ব বণ্টন, নিরাপত্তা পরিকল্পনা ও ডিউটি সংক্রান্ত আলাপের কিছু অংশ প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

 

ব্যাংক–জামায়াত যোগাযোগের প্রশ্ন আবারও সামনে

 

অডিও ফাঁসের দাবির পর পুরনো বিতর্ক আবারও মাথা তুলে দাঁড়িয়েছে—ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামের সম্ভাব্য যোগাযোগ। যদিও জামায়াতে ইসলামী ২৮ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছিল, তাদের সঙ্গে ইসলামী ব্যাংকের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই। কিন্তু নতুন করে কথোপকথন প্রকাশের অভিযোগে জনমনে সন্দেহ আরও বেড়েছে।

 

এর আগে বিএনপি নির্বাচন কমিশনের কাছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানায়। এই প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন—বিএনপির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

 

বিএনপির অভিযোগ কী ছিল

 

২৩ অক্টোবর বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে অভিযোগ তোলে যে কিছু ব্যাংক কর্মকর্তা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হতে পারেন, তাই তাদের ভোটের কাজে না রাখা উচিত। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও তারা উল্লেখ করেন।

 

কে এই মো. আব্দুল জলিল

 

অডিও ফাঁসের কথোপকথনে উঠে আসা মো. আব্দুল জলিল দেশের অভিজ্ঞ ইসলামী ব্যাংকারদের একজন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন এবং ১৯৮৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে অবসর গ্রহণ করেন। ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

 

সত্যতা নিয়ে নীরবতা

 

এ ঘটনা সামনে এলেও ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী বা নির্বাচন কমিশন কেউই এখনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। অডিওটির সত্যতা যাচাই বা তদন্ত করা হবে কি না, তাও পরিষ্কার নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন অডিও ফাঁসের দাবি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে।

সব খবর

আরও পড়ুন

“নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা “নির্বাচনে মোকাবিলার সৎসাহস নেই তাই আমাদের নিষিদ্ধ করে দমাতে চায় ইউনূস সরকার”

প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির ফুলঝুড়ি, বাস্তবতার ঘাটতি

রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

সীমান্তে আফনানের মৃত্যু রাজনীতির দ্বিচারিতা ও রক্তক্ষয়ী বাস্তবতা

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

ঢাবিতে ‘নির্বাচনী শুদ্ধতা’ সেমিনার সরাসরি কারচুপি নাওবা হয় যদি ডিজিটাল ‘ইঞ্জিনিয়ারিং’ বড় ঝুঁকি

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

সিপিডি’র সতর্কবার্তা আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন

প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর মিছিলে যুক্ত হলেন রমেশ চন্দ্র সেন